ঝিনাইদহের হলিধানীর কাঁচাবাজার হাইস্কুল মাঠে স্থানান্তর

আপলোড তারিখঃ 2020-04-18 ইং
ঝিনাইদহের হলিধানীর কাঁচাবাজার হাইস্কুল মাঠে স্থানান্তর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীর বৃহত্তর কাঁচাবাজার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের নির্দেশে এ কাঁচাবাজার স্থানান্তর করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহে দুই দিন শুক্র ও সোমবার এই বাজার স্কুলমাঠে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। বাজার স্থানান্তর করার বিষয়ে হাটমালিকের পক্ষ থেকে হারুন উর রশীদ বলেন, ‘দেশে যেভাবে করোনাভাইরাস বিস্তার লাভ করছে, তাতে করে সামাজিক দ‚রত্ব বজায় রাখতে না পারলে ভাইরাস আমাদের দেশে মহামারি রূপ ধারণ করতে পারে। তাই সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা বাজার স্থানান্তর করেছি।’ এ বিষয়ে হলিধানী দোকান মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতলামারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর জামান বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের সময়ে বাজার স্থানান্তর করার পিছনে যাঁরা ভ‚মিকা রেখেছেন, আমি তাঁদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমরা সব সময় মাঠে আছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)