মেহেরপুর জেলা এখন পর্যন্ত করোনা মুক্ত

আপলোড তারিখঃ 2020-04-18 ইং
মেহেরপুর জেলা এখন পর্যন্ত করোনা মুক্ত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস সন্দেহে পরীক্ষায় মেহেরপুরের কারো শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো জীবাণু পাওয়া যায়নি। মেহেরপুর জেলা থেকে মোট ২৭২ জনের পরীক্ষা করার জন্য ঢাকা আইইডিসিআর সোয়াব (নাক ও গলার কফ) পাঠানো হয়েছিল। এর মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ১০৭ জনের সোয়াব পরীক্ষা শেষে তাঁদের মধ্যে করোনাভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি বলে রিপোর্ট প্রদান করা হয়েছে। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সর্দি-কাঁশি জ্বরে আক্রান্ত হয়ে মেহেরপুরের বিভিন্ন এলাকার মোট ২৭২ জনের সোয়াব পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। এদিকে, সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন সবাইকে ৩ ফুট নিরাপদ দ‚রত্বে থাকার আহŸান জানিয়ে বলেন, ‘এখন পর্যন্ত এই জেলায় কোনো করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। তারপরেও সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সতর্ক হয়ে সব নির্দেশনা মানতে হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)