মেহেরপুর পৌর মেয়র রিটনের খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-17 ইং
মেহেরপুর পৌর মেয়র রিটনের খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের পুরাতন পোস্ট অফিস পাড়া ও ঘাটপাড়া এলাকার কর্মহীন হয়ে পড়া সাড়ে ৩ শ অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)