আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-17 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ১২ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় সরকারি আদেশ অমান্য করে রাস্তায় অযথা ঘোরাঘুরি করায় ১২ জনকে ৩ হাজার ৭ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পৌর এলাকার আলতায়েবা মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, রাস্তায় অযথা ঘোরাঘুরি করায় মিকাইল নামের এক পথচারীকে ৩ শ টাকা, রফিকুলকে ৩ শ, রিপনকে ২ শ, কাজলকে ২ শ টাকা, মনিরুজ্জামানকে ২ শ টাকা, দুলালকে ২ শ, এনামুলকে ২ শ, মাহমুদুলকে ২ শ, সাইফুলকে ২ শ, আবদুল মান্নানকে ৫ শ, গালিব আলমাসকে ২ শ এবং সেলিম রেজাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, আলমডাঙ্গার থানার উপপরিদর্শক (এসআই) আসিক, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)