দর্শনায় বিজিবির অভিযানে ভারতীয় ১১০০ কেজি পেঁয়াজ উদ্ধার

আপলোড তারিখঃ 2020-04-17 ইং
দর্শনায় বিজিবির অভিযানে ভারতীয় ১১০০ কেজি পেঁয়াজ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার চাকুলিয়া থেকে ১১০০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ পেঁয়াজ উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. নাসির উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের বাঁশতলা নামক স্থান হতে ১১০০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭৭ হাজার টাকা। উদ্ধার হওয়া পেঁয়াজ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)