কালীগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ

আপলোড তারিখঃ 2020-04-17 ইং
কালীগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহ কালীগঞ্জে পুলিশ সদস্য শরিফুল ইসলামকে পিটিয়ে জখম করা ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে খুলনাতে স্থানান্তর করা হয়েছে। গত বুধবার (১৫ এপ্রিল) সকালে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যানস্ট্যান্ডে এক দল যুবক তাঁকে বেদম মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় ওইদিন রাতেই ঝিনাইদহ সদরের নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলিম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী নলডাঙ্গা ক্যাম্পের ইনচার্জ আব্দুল আলিম জানান, তাঁর ক্যাম্পের কর্মরত পুলিশ সদস্য শরিফুল ইসলাম বুধবার সকালে কালীগঞ্জ থেকে টাকা তুলে ক্যাম্পে ফিরছিলেন। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে পথে নলডাঙ্গা স্ট্যান্ডে ওই এলাকার শাওন ও তাঁর সঙ্গীরা তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে খুলনাতে স্থনান্তর করা হয়েছে। এখনো কান দিয়ে রক্ত বের হচ্ছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই রাতেই আসামিদের আটকে অভিযানে নামে। তাঁরা সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে। দোষীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)