আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আপলোড তারিখঃ 2020-04-17 ইং
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সংক্ষিপ্ত আকারে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মুজিবনগর দিবস ২০২০ উদ্যাপন সংক্রান্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনার আলোকে সরকারের স্বাস্থ্যবিধি-নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণপূর্বক সীমিত সংখ্যক উপস্থিতিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনিসহ পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হবে এবং এ উপলক্ষে নিম্নবর্ণিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। এর পরপরই জাতীয় পতাকা উত্তোলন করা হবে, ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের ফরহাদ হোসেন এমপির পক্ষে ও জেলা প্রশাসনের পক্ষে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। মেহেরপুর জেলা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য দপ্তর কর্তৃক সুবিধাজনক সময়ে মুজিবনগর স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)