করোনায় নতুন আক্রান্ত ২১৯, মৃত্যু ৪

আপলোড তারিখঃ 2020-04-16 ইং
করোনায় নতুন আক্রান্ত ২১৯, মৃত্যু ৪ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনায় দেশে ২৪ ঘন্টায় আরো ২১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন ৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ ও অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ সময় অধিদপ্তর থেকে যুক্ত হন। আবুল কালাম আজাদ জানান, করোনা আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজাদ জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন ডা. মাইনুদ্দিনের পরিবারের সকল দায়িত্ব সরকার গ্রহণ করবেন এবং তার পরিবারের জন্য যে স্বাস্থ্য বীমা সরকার ঘোষণা করেছিল, তাও শিগগিরই তা কার্যকর হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি জানান, দুই পুত্র সন্তানের জনক ডাক্তার মাইনুদ্দিনের স্ত্রীও একজন চিকিৎসক। তার নাম ডা. রিফাত জামান। সূত্র : বাসস

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)