দামুড়হুদার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-16 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকার লোকজন অযথা বাজারে চলাফেরা করার অপরাধে ১০ জনকে ১১ হাজার ৮ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মহিউদ্দিন। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা, রামনগর, চন্দ্রবাস, বোয়ালমারি চারুলিয়া, ভগিরাথপুর গ্রামের বাজারে সরকারি আইন না মেনে অবাধে চলাফেরা করার অপরাধে দোষী সাব্যস্ত করে ১৮৬০-এর ১৮৮ ও ২৬৯ ধারায় ১০ জনকে ১১ হাজার ৮ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনীর টিম, দামুড়হুদা মডেল থানার পুলিশ ও উপজেলা সার্টিফিকেট সহকারী জিহন আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)