মোবাইল রিচার্জ নিয়ে শৈলকুপায় সংঘর্ষে মহিলাসহ আহত ৪

আপলোড তারিখঃ 2020-04-16 ইং
মোবাইল রিচার্জ নিয়ে শৈলকুপায় সংঘর্ষে মহিলাসহ আহত ৪ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুইপক্ষের সংঘর্ষে ঘটনায় আহত হয়েছে মহিলাসহ চারজন। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন পার্বতীপুর গ্রামের সাজি হোসেন (৪০) ও তাঁর স্ত্রী হাজেরা খাতুন (৩৫), জাফর ইকবাল (৩৫) ও বাবুল হোসেন (৫০)। গ্রামবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পার্বতীপুর গ্রামের আজাদ হোসেনের ছেলে সোহাগ মোবাইল রিচার্জ করতে যান একই গ্রামের সাজি নামের এক দোকানদারের কাছে। করোনার কারণে দোকান বন্ধ থাকায় মোবাইল রিচার্জ হবে না জানালে দুজন তর্কে জড়িয়ে পড়েন। তর্কের একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এরই সূত্র ধরে বুধবার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, উপজেলার পার্বতীপুর গ্রামে মোবাইল রিচার্জ করা নিয়ে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)