মেহেরপুর বড় বাজারে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট

আপলোড তারিখঃ 2020-04-16 ইং
মেহেরপুর বড় বাজারে মাছ ব্যবসায়ীদের ধর্মঘট ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: পূর্ব ঘোষণা ছাড়ায় আড়ৎদার কর্তৃক এক টাকা করে কমিশন কাটার কারণে মেহেরপুর বড়বাজার এলাকায় মাছ ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন। বুধবার (১৫ এপ্রিল) সকালে মাছ ব্যবসায়ীরা তাঁদের মাছ বিক্রি বন্ধ রেখে তাঁরা নিজ নিজ দোকানের সামনে অবস্থান করেন। মাছ ব্যবসায়ীরা জানান, কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়ায় বুধবার সকালে আড়ৎ থেকে মাছ ক্রয় করতে গেলে শতকরা ১ টাকা করে কমিশন কাটা শুরু করেন। এ ঘটনার পরপরই বড় বাজার এলাকার মাছ ব্যবসায়ীরা আড়ৎ থেকে মাছ ক্রয় বন্ধ করে দেন এবং বাজারে মাছ বিক্রি বন্ধ করে দেন। এ ব্যাপারে তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ বলেন, বিষয়টি শোনার পরপরই উভয়পক্ষের সঙ্গে কথা বলার জন্য প্রক্রিয়া শুরু করেছেন তিনি। এদিকে হঠাৎ করে বড় বাজার এলাকায় মাছের বাজারে মাছ বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকে মাছ ক্রয় করতে এসে শূন্য হাতে ফিরে আসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)