ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের ৩৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দুদিনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান উপস্থিত থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউনিয়ন মনিটরিং টিমের আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার শাহা, ইউনিয়ন কৃষি কর্মকর্তা হাকিমুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, চুয়াডাঙ্গা সদর স্বেচ্ছাসেবক টিমের আলুকদিয়া ইউনিয়ন কমিটির সদস্য মো. সোহেল রানা, শহিদুর রহমান জনি, তরিকুল ইসলাম সুমন প্রমুখ।
