গড়াইটুপিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে ওজনে কম দেওয়ায় তদন্ত শুরু

আপলোড তারিখঃ 2020-04-16 ইং
গড়াইটুপিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে ওজনে কম দেওয়ায় তদন্ত শুরু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলার হায়দার মল্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) এ ঘটনার তদন্ত শুরু হয়। তদন্ত কমিটির প্রধান ছিলেন চুয়াডাঙ্গা পানিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা এ এইস এম শামিমুজ্জামান এবং সহকারী হিসেবে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান ও যুবউন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, গত রোববার (১২ এপ্রিল) হতদরিদ্রের ১০ টাকা কেজি দরে চালের বস্তায় ২ কেজি করে চাল ওজন কমে বিক্রির অভিযোগ ওঠে। এরই পরিপেক্ষিতে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)