ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুরের শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ট্রাফিক ইন্সপেক্টর জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাসসহ মেহেরপুর ট্রাফিক পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালান।
