চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে ৪ হাজার ৩ শ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-14 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে ৪ হাজার ৩ শ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় অসহায় ও দুস্থ ৪ হাজার ৩ শ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রোববার বেলা তিনটায় জেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় জেলার চার উপজেলার ৪ হাজার ৩ শ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এ সময় প্রতিটি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ডাল ৫ শ গ্রাম, আলু ২ কেজি, সয়াবিন তেল ৫ শ গ্রাম ও পেঁয়াজ ৫ শ গ্রাম বিতরণ করছে। বিতরণকালে জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, খলিলুর রহমান, মাহবুবুর রহমান মোল্লা, জহুরুল ইসলাম, নুরুন্নাহার কাকলী, কাজল রেখা, সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান এবং গোপণীয় সহকারী জালাল উদ্দিনসহ জেলা পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)