ঝিনাইদহে সাবেক ফুটবল কল্যাণ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-14 ইং
ঝিনাইদহে সাবেক ফুটবল কল্যাণ সমিতির খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হলিধানী সাবেক ফুটবল কল্যাণ সমিতি গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দুস্থ, শ্রমিক ও হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ সামাজিক দূরত্ব বজায় রেখে হলিধানী ইউনিয়নের দুই শ হতদরিদ্রদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নূরে আলম বিল্পব। এ সময় হলিধানী সাবেক ফুটবল কল্যাণ সমিতির মো. আকরাম হোসেন, মো. আশরাফুল ইসলাম সংগ্রাম, আব্দুল হান্নান, মনোয়ার হোসেন, আনারুল ইসলাম পাতা, মনোয়ার মাস্টার, মোয়াজ্জেম হোসেন বকুল, খোকন মোল্লা, পিণ্টু, মনির হোসেন মনি, আবু হানিফ, শিশ্বজিং ঘোষ, আলহাজ্ব লিটু, রফিকুল ইসলাম, ইকরামুল হক, রাজু আহমেদসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু ও ১ কেজি ডাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)