আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-14 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ জনকে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) শহরের হাইরোডে টুম্পা খাতুনের মামুন বেকারিতে ও গোবিন্দপুরে সরকারি আদেশ অমান্য করে বাড়িতে মিস্ত্রি দিয়ে কাজ করানোর অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. হুমায়ন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডে টুম্পার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক তৈরি করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে টুম্পার মামুন বেকারিতে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘন করায় ২ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়ার শহরের গোবিন্দপুর গ্রামে সরকারি নির্দেশ অমান্য করে মৃত ইব্রাহিম আলীর ছেলে আব্দুল মজিদ বাড়িতে রাজমিস্ত্রি দিয়ে কাজ করানোর অপরাধে দণ্ডবিধি ২৬৯ ধারায় ৫ শ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)