ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে পৌরসভার উদ্যোগে শহরের ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। খাদ্য বিতরণের সময় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব উপস্থিত ছিলেন।
