ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুরে মোট ১৭৪ জনের নমুনা পাঠানো হয়েছিল আইডিসিআর-এ। সোমবার (১৩ এপ্রিল) ২০ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে সবাই করোনা নেগেটিভ। এর আগে ২৬ জনের এসেছিল। মেহেরপুর জেলায় মোট ৪৬ জনের করোনা রিপোর্ট এসেছে, এদের প্রত্যেকের নেগেটিভ। সোমবার পর্যন্ত ৪৬ জনের পরীক্ষা শেষে তাঁদের মধ্যে করোনাভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি বলে রিপোর্ট প্রদান করা হয়েছে। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
