দর্শনার নাস্তিপুরে বিজিবির অভিযানে এক কেজি গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2020-04-13 ইং
দর্শনার নাস্তিপুরে বিজিবির অভিযানে এক কেজি গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার নাস্তিপুর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আলমগীর হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত নাস্তিপুর গ্রামের একটি আমবাগান থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)