সাগান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-13 ইং
সাগান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সাগান্না ইউনিয়ন বিএনপি। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৬ শ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আল-মামুন, আব্দুর রশিদ, আশরাদ আলী, যুবদলের নেতা আব্দুর রাজ্জাক, জহিরুর, হাবিবুর রহমান প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দীন আল-মামুন বলেন, ‘করোনাভাইরাস ঠেকাতে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করতে হবে। এই মুহূর্তে দেশবাসীকে নিরাপদ রাখার জন্য তাঁদের স্ব-স্ব অবস্থানে স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সচেতনতা সৃষ্টি করতে গ্রামের যুবকদের এগিয়ে আসতে হবে। তাহলে আমরা নিজেরাও নিরাপদ থাকব, সেসঙ্গে অন্যকেও নিরাপদ রাখার জন্য সহযোগিতা করতে পারব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)