এবার সংবাদকর্মীর শরীরে করোনা শনাক্ত

আপলোড তারিখঃ 2020-04-13 ইং
এবার সংবাদকর্মীর শরীরে করোনা শনাক্ত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের একজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা এ কথা জানান। মুন্নী সাহা বলেন, এটিএন নিউজের একজন প্রতিবেদক দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন। কিন্তু চার দিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি ও গায়ে ব্যথা শুরু হলে ১০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ১১ এপ্রিল রাতে আইইডিসিআর জানিয়েছে, তিনি ‘কভিড-১৯’ পজিটিভ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মুন্নী সাহা বলেন, তার জ্বর, গায়ে ব্যথাও কমে আসছে। তিনি শুরু থেকেই চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং তিনি বাসায় আইসোলেশনে আছেন। এটিএন নিউজ কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাঁর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)