লকডাউন ভেঙে মারামারি : প্রতিপক্ষের পা কেটে উল্লাস

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
লকডাউন ভেঙে মারামারি : প্রতিপক্ষের পা কেটে উল্লাস ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের লকডাউন ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রোববার সকালে বিবাদমান দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশত, আটক ৩০, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের একজনের পা কেটে হাতে নিয়ে অন্য পক্ষের লোকজনদেরকে জয় বাংলা শ্লোগান দিয়ে উল্লাস ও 'আনন্দ মিছিল' করতে দেখা গেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হন। এ সময় একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটে। থানাকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় কাউছার মোল্লার পক্ষের লোকজন প্রতিপক্ষ চেয়ারম্যান জিল্লুর রহমানের পক্ষের মোবারক মিয়া (৪৫) নামের এক ব্যক্তির একটি পা কেটে হাতে নিয়ে গ্রামে জয় বাংলা শ্লোগান দিয়ে উল্লাস করছে। ওই মিছিলে পায়ের বদলে মাথা কেটে নিয়ে আসার কথা বলা হচ্ছিল। আবারও সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় বিকেল পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। পরবর্তী যেকোনো ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)