মেহেরপুরে অসহায় ও কর্মহীনদের পাশে পুলিশ সুপার

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
মেহেরপুরে অসহায় ও কর্মহীনদের পাশে পুলিশ সুপার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে অসহায় ও কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। রোববার (১২ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ৬০ জন কর্মহীন ও অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এ পর্যন্ত প্রায় পাঁচশতাধিক অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে ঘরে থাকার জন্য অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে নিজ সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার মুরাদ আলী। খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রবিউল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)