জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মেহেরপুর যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে মেহেরপুর যেতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনা পরিস্থিতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরে যেতে চাইলেও তাঁকে নিষেধ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া করোনা পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাসমূহের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস, সবসময় আমরা উদ্যাপন করে আসি। এবার তো আমরা সেভাবে জনসমাগম করতে পারব না। যেটুকু সীমিত আকারে ঘরে বসে করা যায়, সেটুকু করবেন, জনসমাগম যেন না হয়। ইনশাল্লাহ, এ অবস্থা চলে গেলে আমরা ভালোভাবে করতে পারব। কারণ, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রথম শপথ নিয়েছিল এই মেহেরপুরে। এ কথা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে।’ ভিডিও কনফারেন্সে মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি জেলার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের বিষয়টি তুলে ধরেন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল মো. ইমাম ফকরুদ্দিন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বক্তব্য দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)