ঝিনাইদহে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
ঝিনাইদহে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ‘মহামারি করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতন হোন’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ঝিনাইদহের পুলিশ সুপার। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা ও বিকেল ৫টা পর্যন্ত ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সহযোগিতায় সাগান্না ও সাধুহাটি ইউনিয়নের ৩ শ অসহায় দিনমজুরের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও ১ পিস সাবান বিতরণ করা হয়। খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার তারেক আল মেহেদী ও ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)