চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে ৪১ জনের দেহের নমুনা আইইডিসিআরে প্রেরণ

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
চুয়াডাঙ্গায় করোনা সন্দেহে ৪১ জনের দেহের নমুনা আইইডিসিআরে প্রেরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার চার উপজেলা থেকে করোনা আক্রান্ত সন্দেহে ৪১ জনের দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ১৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। বাকী রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি বলেও জানান তিনি। এদিকে গতকাল শনিবার পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ৫২১ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তবে, ১মার্চ থেকে এ পর্যন্ত বিদেশ থেকে চুয়াডাঙ্গায় এসেছেন ৮২৬ জন। এদিকে, চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত একমাত্র করোনা শনাক্ত হওয়া ইতালি ফেরত এক ১৬ মার্চ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। যুবকের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে প্রেরণ করলে ১৯ মার্চ প্রপ্ত রিপোর্টে তাঁর শরীরে করোন শনাক্ত হয়। পরে ১৫ দিন পর ৩১ মার্চ চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)