মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সচেতনতামূলক অভিযান

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সচেতনতামূলক অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এবং জনসাধারণকে সতর্ক করতে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী মেহেরপুরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান চালিয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলাম ও বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিনের নেতৃত্বে সচেতনতামূলক অভিযান চলাকালে এলাকার জনসাধারণকে বিনা কারণে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য আহবান জানানো হয় এবং সরকারি নির্দেশনা পালন করার জন্য বলা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)