ঝিনাইদহে দেড় শ ইটভাটা শ্রমিক ‘হোম কোয়ারেন্টিনে’

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
ঝিনাইদহে দেড় শ ইটভাটা শ্রমিক ‘হোম কোয়ারেন্টিনে’ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের বিষয়খালী বাজার এলাকায় টাঙ্গাইল জেলা থেকে সাতক্ষীরা জেলায় যাওয়ার পথে ট্রাকভর্তি ১৫০ জন শ্রমিককে আটকের পর সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা প্রশাসক তাঁদেরকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের বিষয়খালীতে একটি তেল পাম্পে চার ট্রাকে দেড় শ জন শ্রমিককে আটক করা হয়। তাঁরা সবাই ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। তাঁদের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায়। ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, করোনা ঝুঁকি এড়াতে চলাচলের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইল জেলা থেকে কয়েকটি ট্রাকে বিপুল সংখ্যক মানুষ সাতক্ষীরায় যাচ্ছিলেন। সংবাদ পেয়ে বিষয়খালী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ ট্রাকভর্তি নারী-পুরুষ ও শিশুসহ ১৫০ জনের বেশি ভাটা শ্রমিককে আটক করে। পরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে এসব শ্রমিকদের কোয়ারেন্টিনে রাখা এবং ট্রাকচালকদের আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। পরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সাতক্ষীরা জেলার উদ্দেশ্যে। তিনি আরও জানান, ট্রাকচালকেরা ২০ থেকে ২৫ হাজার টাকার বিনিময়ে এসব শ্রমিকদের বহন করছিল। পুলিশ ট্রাকগুলোর চালকদের কাগজপত্র জব্দ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)