প্রশাসন ব্যতিত অন্য কেউ রাস্তা বন্ধ করতে পারবেন না

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
প্রশাসন ব্যতিত অন্য কেউ রাস্তা বন্ধ করতে পারবেন না ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: সম্প্রতি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের অনুমতি না নিয়ে স্ব-স্ব এলাকার কিছু অতি উৎসাহী লোক রাস্তায় বাঁশ, ও গাছের গুড়ি ফেলে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিজেরা নিজেদের এলাকা লকডাউন ঘোষণা করছে। এনিয়ে সেসব এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আবার দেখা গেছে অনেক এলাকায় নিজেরা রাস্তা বন্ধ করে লকডাউন ঘোষণার পর গ্রাম, পাড়া, মহল্লার ভেতরে আড্ডা চলছে। কয়েকদিন আগে কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের মাসুদ রানা জানান, ‘আমার অন্তঃসত্তা মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাইলে মেয়ের শ্বশুর বাড়ির পাশের গ্রামের কিছু অতি উৎসাহী লোক রাস্তায় বাঁশ ও গাছের গুড়ি ফেলে যাতাযাত বন্ধ করে রাখে। পরে আমার অন্তঃসত্তা মেয়েকে নিয়ে প্রায় দুই কিলোমিটার ভাঙ্গাচোরা রাস্তা ঘুরে তারপর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে।’ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা তাঁর অফিসিয়াল ফেসবুক আইডিতে এভাবে লিখেছেন, ‘প্রশাসন ব্যতিত অন্য কেউ রাস্তা বন্ধ করতে পারবেন না। এটা ফৌজদারী অপরাধ, গণউপদ্রব হিসাবে শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনে ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ দিয়ে চেকপোস্ট বসাতে পারেন, যা অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণ করবে। কিন্তু রাস্তা বন্ধ নয়। জরুরি সেবা ব্যহত হতে পারে। রাস্তা বন্ধ না করে আপনি ঘরে থাকুন। সকল ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি মেম্বারগণ এসব উপদ্রব অপসারণ করুন।’ কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, ‘আমি কালীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছি সব লকডাউন তুলে ফেলার।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)