নারীর মৃত্যু, ৪ টি বাড়ি লকডাউন

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
নারীর মৃত্যু, ৪ টি বাড়ি লকডাউন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার জীবননগরে করোনা উপসর্গ নিয়ে জীবননগর অফিসঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত লতিফ হোসেনের স্ত্রী রেহাদান বেগম শনিবার রাতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। মারা যাওয়ার পর রোববার সকালে ওই গ্রামের চারটি বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। জানা গেছে কিছুদিন আগে অসুস্থ অবস্থায় রেহাদান বেগম মহেশপুর উপজেলার তালসাড়ি গ্রামে ছেলের বাড়িতে ছিলেন। পরবর্তীতে করোনার উপসর্গ নিয়ে জীবননগর উপজেলার হাসাদাহ বসুতিপাড়ায় তার মেয়ের বাড়িতে ছিলেন।গতকাল শনিবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন গ্রামে লাশের দাফন করতে বাধা দিলে পরে নিজ গ্রাম জীবননগর খয়েরহুদায় পুলিশের হেফাজতে মৃতের লাশ দাফন করা হয়। রেহাদান বেগম মারা যাবার আগে করোনার লক্ষন দেখা দিয়েছিলো। তার অতিরিক্ত কাশি, ডায়রিয়াসহ বেশ কিছু লক্ষন পাওয়া গিয়েছিলো শরীরে। ওই নারী করোনাভাইরাসে মারা গেছেন কীনা তা নিশ্চিত হতে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে। এ বিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জুলিয়েট পারউইন জানান মৃত ব্যক্তির দাফনের আগে তার শরীর থেকে নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগামীকাল তার রিপোর্ট হাতে পেলে আমরা নিশ্চিত হতে পারব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)