ভালাইপুর মোড়ে নিষেধাজ্ঞা অমান্য, হাট সমিতির সভাপতিকে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-12 ইং
ভালাইপুর মোড়ে নিষেধাজ্ঞা অমান্য, হাট সমিতির সভাপতিকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ভালাইপুর: নিষেধাজ্ঞা অমান্য করে সাপ্তাহিক পানের হাট বসানোয় ভালাইপুর মোড় বাজার পানের হাট সমিতির সভাপতি আজিজুল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভালাইপুরে পানের হাট বসানোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাট বসানোর অপরাধে ভালাইপুর মোড় পান ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হককে দণ্ডবিধি ১৮৬০-এর ২৭১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারে থাকা তিনজন অসহায় ব্যক্তিকে ১০ দিনের খাবার প্রদান করেন এবং জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে সরকারি আদেশ মোতাবেক নামাজ পড়ার জন্য ইমামকে নির্দেশনা প্রদান করেন। সেই সঙ্গে ভালাইপুর মোড় বাজারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)