জীবননগরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2020-04-10 ইং
জীবননগরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর থানা পুলিশের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পারভেজ (৪৫) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার দত্তনগর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জীবননগর থানা পুলিশের সূত্রে জানা গেছে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার দত্তনগর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জীবননগর উপজেলা পাথিলা গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে পারভেজ হোসেনকে গ্রেপ্তার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)