১০ টাকা কেজি দরে চাল বিক্রি, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব

আপলোড তারিখঃ 2020-04-10 ইং
১০ টাকা কেজি দরে চাল বিক্রি, মানা হচ্ছে না শারীরিক দূরত্ব ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতে কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেন। সে মতে মেহেরপুর পৌর এলাকার নয়টি পয়েন্টে ৯ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়। সপ্তাহে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ছিল তৃতীয় দিন। ১০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ক্রয় করতে মেহেরপুর শহরসহ শহরের আশেপাশের গ্রামের মানুষ ভোররাত থেকে লাইন দেওয়া শুরু করে। সকাল হতে হতে লাইনের দীর্ঘতা বৃদ্ধি পায়। ১০ টাকা কেজি দরে চাল কিনতে এতটাই ভিড় জমে কেউ কেউ নাকি বাধ্য হয় রাত তিনটার দিকে এসে লাইন দিয়ে দাঁড়ায়। নিয়ম অনুযায়ী সমাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকার কথা থাকলেও মেহেরপুর শহরের কোথাও এ নিয়ম মানা হচ্ছে না। মহিলা ও পুরুষদের পৃথক দুটি লাইন থাকার কথা থাকলেও দেখা গেছে ছোট ছোট শিশু-কিশোররা এ লাইনে এসে ভিড় জমাচ্ছে। মানা হচ্ছে না শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)