মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযান

আপলোড তারিখঃ 2020-04-10 ইং
মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস প্রতিরোধ এবং করোনাভাইরাস সর্ম্পকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী প্রচারাভিযান চালিয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে মেহেরপুর শহর ও মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অযথা ঘোরাফেরাকারীদের বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানান। এ ছাড়া অন্য জেলা থেকে মেহেরপুরের বিভিন্ন গ্রামে এসে অবস্থান গ্রহণ করায় তাঁদের এবং তাঁদের পরিবারকে সতর্ক করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার গোপালপুর ও বন্দর গ্রামে চারটি বাড়ির লোকজনকে সতর্ক করা হয়। জানা গেছে, সদর উপজেলার গোপালপুর গ্রামে কয়েকদিন পূর্বে কুষ্টিয়া থেকে ওই বাড়ির জামাতাসহ কয়েকজন ব্যক্তি এবং বন্দর গ্রামে ফেনী জেলা থেকে একজন কয়েকদিন আগে থেকে ওই গ্রাম দুটিতে অবস্থান করছেন। খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বাইরের জেলা থেকে আসা ওই সব ব্যক্তি ও পরিবারকে বাড়ির বাইরে না যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম মেহেরপুর সদর থানা পুলিশের সহযোগিতায় ওই সব বাড়িতে অভিযান চালান। এ দিন দুপুরের দিকে মেহেরপুর শহরের কোর্ট এলাকায় অভিযান চালানো হয়। সরকারি নির্দেশ অমান্য করে অযথা বাইরে ঘোরাফেরার দায়ে তিনজনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের কোট এলাকায় সরকারি আইন অমান্য করে রাস্তায় ঘোরাফেরা করার দায়ে ৩ ব্যক্তিদের নিকট থেকে ৬ শ টাকা জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম, বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন আরমানসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অভিযানে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)