দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে তিনজনের জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-10 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমাণ আদালতে তিনজনের জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক মাইকিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে জরিমানা করা হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে অযথা ঘোরাঘুরি, ক্রয়মূল্য সম্পকির্ত মিথ্যা বিবরণ দেওয়ায় ও নিয়ম ভঙ্গের অপরাধে দোষী সাব্যস্ত করে ক্রয়মূল্য সম্পর্কিত আইন ১৮৬০ সালের ১৮৮ ধারায় তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকনের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহিউদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)