ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন স্বেচ্ছায় লকডাউন

আপলোড তারিখঃ 2020-04-10 ইং
ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন স্বেচ্ছায় লকডাউন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের বিভিন্ন গ্রামের পর স্বেচ্ছায় লকডাউন হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ৯টি ওয়ার্ড। ‘নিরাপদ হলিধানী ইউনিয়ন’ গ্রুপের সদস্যদের উদ্যোগে জরুরি যাতায়াত ব্যবস্থা সচল রেখে, বাইরের কাউকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রয়োজন নিশ্চিত করে গ্রাম থেকে বাইরে এবং বাইরে থেকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বাইরে থেকে প্রবেশের সময় সমস্ত শরীরে জীবাণুনাশক স্প্রে করে দেওয়া হচ্ছে। এছাড়া বিতরণ করা হচ্ছে সাবান, জীবাণুনাশক ও মাস্ক। লকডাউন সমন্বয়কারী জাহিদুল হক বাবু, শেখ ফারুক ও হাবিবুর রহমান জানান, ইউনিয়নের ১ শ জন স্বেবচ্ছাসেবক নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরা গ্রামের মোড়ে মোড়ে দাঁড়িয়ে কাজ করছেন। বসানো হয়েছে টহল। পুরো ইউনিয়ন নজরদারিতে রাখা হয়েছে। প্রতিটি গ্রামের মোড়ের রাস্তায় হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে নিয়ে বসে থাকছে গ্রুপের সদস্যরা। নতুন কেউ গ্রামে এলে তাদেরকে গোটা শরীরে স্প্রে করা হচ্ছে। লকডাউন করার বিষয়টি ঝিনাইদহ উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে বলে তাঁরা জানান। কমিটির সদস্যরা গণমাধ্যমকর্মীদের জানান, হলিধানী ইউনিয়নে জনসংখ্যা আছে প্রায় ১৪ হাজারের কাছাকাছি। সবাইকে বাড়িতে থাকার জন্য বলা হচ্ছে। লকডাউন করায় প্রতিটি ওয়ার্ডের গরিব মানুষদের চাল, ডাল, তেলসহ আনুষাঙ্গিক দেওয়ারও চেষ্টা চলছে। এভাবে চলতে থাকলে গ্রামটি সুরক্ষিত থাকবে বলে অনেকে মনে করেন। এ ব্যাপারে হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজ মাস্টার জানান, স্বেচ্ছাসেবকদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। ইউনিয়নের যুব সমাজের এ উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)