ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
বাংলাদেশ সেনাবাহিনী ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতাা প্রচারণাসহ মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও বারাদি বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিন নেতৃত্বে করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসাধারণকে সচেতন করেন এবং একই সঙ্গে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। সেনাবাহিনীর ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত থেকে মাস্ক ও সাবান বিতরণ করেন।
