চুয়াডাঙ্গায় ক্ষুধার্ত প্রাণিদের খাবার দিচ্ছে ওরা

আপলোড তারিখঃ 2020-04-09 ইং
চুয়াডাঙ্গায় ক্ষুধার্ত প্রাণিদের খাবার দিচ্ছে ওরা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: করোনার প্রভাবে সবথেকে বেশি বিপাকে রয়েছে বেওয়ারিশ প্রাণিকূল। সেসব ক্ষুধার্ত প্রাণিদের খাবার খাওয়াচ্ছেন চুয়াডাঙ্গার কয়েকজন স্বেচ্ছাসেবী যুবক। কেয়ার ফর আনক্লেইমড বিস্ট (কাব) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসব পশু প্রাণিদের খাবার সরবরাহ করছেন। সংগঠনের এসব যুবকেরা নিজেদের পকেটের টাকায় রাস্তার পাশে থাকা কুকুর-বিড়ালকে রাতের আধারে খাওয়াচ্ছেন রান্না করা ভাত, শুকনো পাউরুটি, বিস্কুটসহ নানা রকম খাবার। খাবারের প্যাকেট দেখেই রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরগুলো ছুটে আসছে খাবারের কাছে। খাবার পেয়ে দলবদ্ধ হয়ে কুকুর খাবার খাচ্ছে একে একে। প্রতিদিন রাতে শহরের বিভিন্ন এলাকায় শুকনা ও রান্না করা খাবার এসব পশুদের সামনে দেওয়া হচ্ছে। গতকাল বুধবার রাতে শহরের রেলবাজার, টার্মিনাল এলাকা, একাডেমি মোড় ও শহীদ হাসান চত্বর এলাকায় ১০০টি খিচুরির প্যাকেট বেওয়ারিশ কুকুরদের খাওয়ানো হয়। একটি মোটরসাইকেলযোগে ঘুরে ঘুরে ক্ষুধার্ত কুকুরদের সামনে এ খাবারের প্যাকেট সরবরাহ করা হয়। ওমর ফারুক নামের সংগঠনের এক সদস্য বলেন, ‘করোনায় বেশ কয়েকদিন অচল দেশ। এর ফলে রাস্তার পাশে থাকা কুকুরগুলো না খেয়ে দিনের পর দিন থাকছে। এসব কথা মাথায় নিয়ে প্রাণিকূল বাঁচাতে আমরা সবাই এমন উদ্যোগ নিয়েছি।’ কাবের সভাপতি বখতিয়ার হামিদ বিপুল জানান, দেশের এই ক্রান্তিকালে সবথেকে বেশি বিপাকে রয়েছে রাস্তার বেওয়ারিশ পশু-প্রাণিরা। খাবার সংকটে ভুগছে তারা। এছাড়া এসব প্রাণিরা অধিকাংশই হোটেল নির্ভর। হোটেলে অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকে তারা। এখন হোটেল বন্ধ থাকায় খাবারও বন্ধ হয়ে গেছে তাদের। এ সময়ে তাদের পাশে থাকার জন্য প্রতিদিন এসব পশুদের খাবার সরবরাহ করা হচ্ছে। তাদের পছন্দসই একেকদিন ভিন্ন ভিন্ন রকমের খাবার পরিবেশন করা হচ্ছে। সংকটকালে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)