মেহেরপুরের প্রবেশের সবগুলো পথ বন্ধ!

আপলোড তারিখঃ 2020-04-08 ইং
মেহেরপুরের প্রবেশের সবগুলো পথ বন্ধ! ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস প্রতিরোধে মেহেরপুর শহরের সবগুলো প্রবেশপথ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শহরের সবগুলো প্রবেশপথ বন্ধের ঘোষণা দেন। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ব্র্যাক অফিসের কাছে, মেহেরপুর-কুষ্টিয়ার সড়কের পুলিশ লাইন এবং মেহেরপুর-মুজিবনগরের সড়কে ব্যারিকেড বসিয়ে গেট লকের সূচনা করা হয়। এ পৌর মেয়র বলেন, মেহেরপুরের পৌর নাগরিককে এই মহামারি থেকে রক্ষা করার লক্ষে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার মুরাদ আলী, সিভিল সার্জন নাসির উদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিশেষ বিশেষ ব্যক্তিত্ব ও পৌর কমিটির সঙ্গে আলোচনা করে মেহেরপুর শহরের সবগুলো প্রবেশপথ বন্ধ করা হয়েছে। পৌর মেয়র আরও বলেন, মেহেরপুর শহরের প্রবেশপথ বন্ধ করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় তা কার্যকর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)