দামুড়হুদার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আপলোড তারিখঃ 2020-04-08 ইং
দামুড়হুদার পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারীী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মহিউদ্দিন। জানা যায়, দামুড়হুদা সদরের জয়রামপুর গ্রামের শেখ মশিউর রহমানের ছেলে মোমিন ও সাতক্ষীরা জেলার কালীগঞ্জের কিনুগাজির ছেলে আজগার আলীকে আইনগত ঘোষণার মিথ্যা বিবৃতি দান করার অপরাধে দোষী সাব্যস্ত করে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় উভয়কে দুই হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে দর্শনা বাজারে অযথা ঘোরাঘুরি ও ক্রয়মূল্য সম্পকির্ত মিথ্যা বিবরণ দেওয়ায় দর্শনা রেল বাজারে দর্শনার আব্দুল লতিফের ছেলে রনি, একই এলাকার আব্দুল হামিদের ছেলে হাবিবুল্লাহ ও জীবননগর কাশিপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে আব্দুল সালামকে দোষী সাব্যস্ত করে ক্রয়মূল্য সম্পর্কিত আইন ১৮৬০ সালের ১৮৮ ধারায় তিনজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)