দামুড়হুদার মিনি স্টেডিয়ামেই বসবে কাঁচা বাজার

আপলোড তারিখঃ 2020-04-08 ইং
দামুড়হুদার মিনি স্টেডিয়ামেই বসবে কাঁচা বাজার ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির: করোনাভাইরাসের কারণে সমাজিক দূরুত্ব রাক্ষার জন্য দামুড়হুদা কাঁচা বাজারের হাট নির্ধারিত স্থান থেকে সরিয়ে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কাঁচামাল বিক্রেতাদের বসার নির্দেশ দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। গতকাল মঙ্গলবার দুপুরে মাইকিংয়ের মাধ্যমে বিক্রেতাদের জানানো হয়। ভাইরাসের কারণে সমাজিক দূরুত্ব রক্ষার জন্য দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কাঁচামাল বিক্রেতাদের ১৫ ফুট বাই ২০ ফুট দূরুত্ব বজায় রেখে বসবেন এবং দামুড়হুদা বাসস্টান্ড-সংলগ্ন স্থানে মাছ ব্যবসায়ীদের ৮ ফুট দূরুত্ব রং দিয়ে নিদিষ্ট স্থানে বসে মাছ বিক্রির নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। পরে সবাইকে জানানোর জন্য মাইকিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)