মেহেরপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর অভিযান

আপলোড তারিখঃ 2020-04-08 ইং
মেহেরপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সেনাবাহিনীর অভিযান ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুরে অভিযান চালিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর শহর, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল, কোলার মোড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় অযথা ঘোরাফেরাকারীদের অযথা বাইরে বের না হওয়ার জন্য আহবান জানান। জনসচেতনতা চলাকালীন সময় সেনাবাহিনীর সদস্যরা জীবাণুনাশক স্প্রে করেন এবং কয়েকজনেকে মাস্ক বিতরণ করেন। বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্ণেল মো. ইমাম ফকরুদ্দিন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, ক্যাপ্টেন আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)