আলমডাঙ্গায় জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ

আপলোড তারিখঃ 2020-04-08 ইং
আলমডাঙ্গায় জামায়াতের খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী খেটে খাওয়া দিনমজুরদের ও অসহায় পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান সোনা মাস্টার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম খেটে-খাওয়া, দিনমজুর ও অসহায় পরিবারের সদস্যদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন। চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমীন বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খেটে খাওয়া দিনমজুরেরা পড়েছেন বিপাকে। তাই দেশব্যাপী এসব কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এর অংশ হিসেবে আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ খেটে খাওয়া দিনমজুর ও অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে।’ অ্যাডভোকেট রুহুল আমীন আরও বলেন, ‘পর্যায়ক্রমে জেলাব্যাপী আমরা খাদ্যসামগ্রী বিতরণ করব।’ চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির আনোয়ারুল হক মালিক বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যারা কর্মহীন ও অসহায় পর্যায়ক্রমে তাদের মধ্যে আমরা খাদ্যসামগ্রী বিতরণ করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)