সামাজিক দূরত্ব বজায় রেখে মুজিবনগরে হাট ব্যবস্থাপনা

আপলোড তারিখঃ 2020-04-07 ইং
সামাজিক দূরত্ব বজায় রেখে মুজিবনগরে হাট ব্যবস্থাপনা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও বিশ্বনাথপুর সাপ্তাহিক হাটে সামাজিক দূরত্ব বজায় রেখে হাট ব্যবস্থাপনা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি দারিয়াপুর ও বিশ্বনাথপুরের এই সামাজিক দূরত্ব বজায় রাখা সাপ্তাহিক হাট পরিদর্শন করেন। হাটে বিক্রেতাগণ সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁদের দোকান সাজিয়ে বসেছেন এবং ক্রেতারাও একজন একজন করে তাঁদের চাহিদা মোতাবেক পণ্য ক্রয় করছেন। এ সময় মুজিবনগর থানার এসআই মোস্তফা, দারিয়াপুর ও বিশ্বনাথপুর যুব সম্প্রদায় উপস্থিত ছিলেন। হাট পরিদর্শনকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ ধরনের একটি ব্যতিক্রমী উদ্যোগেকে স্বাগত জানান। তিনি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)