মেহেরপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর প্রচারণা অব্যাহত

আপলোড তারিখঃ 2020-04-07 ইং
মেহেরপুরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর প্রচারণা অব্যাহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে এবং করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জনসচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড়, কলেজ মোড়, বড় বাজার এলাকাসহ মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া ৪০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন নাসির উদ্দিনসহ সেনাবাহিনীর সদস্যরা এ প্রচারণামূলক কর্মকা-ে অংশগ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল ও অযথা রাস্তায় বের না হওয়ার জন্য সবাইকে সতর্ক করে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)