করোনা সংকট : ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা

আপলোড তারিখঃ 2020-04-07 ইং
করোনা সংকট : ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা শহরের রাস্তার পাশে ও মার্কেটের ব্যবসায়ীরা অসহায় অবস্থায় দিনযাপন করছেন। করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে ও সরকারের নির্দেশনানুযায়ী সব দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা সমবায় ব্যাংক ভবন মার্কেটে দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ তৌফিকুজ্জামান তৌফিক বলেন, ‘কোনো আয় নেই। তারপরও সংসার খরচ, ঘরভাড়া, বিদ্যুৎ বিল বহন করতে হচ্ছে। এতে করে আমরা খুব বিপদে দিনয্পান করছি। আর কত দিন এভাবে পার করতে হবে জানি না। আমরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যেন প্রশাসন অসহায় দোকানি ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে তাঁদের খোঁজখবর নেয় এবং সম্ভব হলে কিছু নগদ অর্থ সহযোগিতা করেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)