দামুড়হুদার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আপলোড তারিখঃ 2020-04-07 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. মহিউদ্দিন। জানা যায়, দামুড়হুদা সদর, দর্শনা ও কার্পাসডাঙ্গা বাজারে ৬ ব্যবসায়ীকে ক্রয়মূল্য সম্পকির্ত মিথ্যা বিবরণ দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে ক্রয়মূল্য সম্পর্কিত আইন ১৮৬০ সালের ১৮৮ ধারায় দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে, একজনকে ১ হাজার ৫ শ টাকা ও তিনজনকে ৫ শ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই দিনে আরেক ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ সালের ৩৮ ধারায় ১ হাজার ৫ শ টাকা জরিমানা এবং এক গাড়ি চালককে গাড়ির লাইন্সেস সঠিক না থাকার অপরাধে দোষী সাব্যস্ত করে সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৭২ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন বলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে কাঁচা বাজারের দোকান ও ওষুধের দোকান ছাড়া সব দোকন বন্ধ রাখবেন। কেউ অযথা বাইরে বের হবেন না। পণ্যের দাম কেউ বেশি নিবেন না। এ রকম অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)