ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
করোনাভাইরাসের বিস্তার রোধে আলমডাঙ্গায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলে রাখায় দুইজন দোকানদারকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুর্লভ মন্ডলের ছেলে মানোয়ার হোসেনকে ২ হাজার ও মৃত ফারুক হোসেনের ছেলে এনামুল হককে ২ হাজার টাকা ও অসাননগর গ্রামের মৃত ওফাত আলির ছেলে লিটনকে ৫ শ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন আলী এ অভিযান পরিচালনা করেন।
