মহিলা কাউন্সিলর রানুর অভিযোগ সত্য নয়

আপলোড তারিখঃ 2020-04-07 ইং
মহিলা কাউন্সিলর রানুর অভিযোগ সত্য নয় ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পৌর মেয়র হাসান কাদীর গনুর সংবাদ সম্মেলন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সামসাদ রানুর অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র হাসান কাদীর গনু। গতকাল সোমবার মেয়রের অফিসকক্ষে পৌর মেয়র, ৯টি ওয়ার্ড কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে পৌর মেয়র হাসান কাদির গনু বলেন, আমি হাসান কাদির গনু আলমডাঙ্গা পৌরসভার মেয়র ও আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আমি এই মর্মে আপনাদের মাধ্যমে অবহিত করছি যে, গত ৪ এপ্রিল তথাকথিত একটি ইউটিউব ও ফেসবুক আইডি থেকে আলমডাঙ্গা পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সামসাদ রানুর একটি ভিডিও বক্তব্য প্রকাশিত হয়। উক্ত বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং সামসাদ রানু সম্পূর্ণ অসংলগ্ন, অসত্য, ভুয়া ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন। বর্তমানে সারা বিশ্বের ন্যায় আমাদের প্রিয় মাতৃভূমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাতেও করোনা ভাইরাসের ভয়াল থাবা হানা দিয়েছে। করোনার প্রাদুর্ভাবে সরাসরি ক্ষতিগ্রস্থ দুস্থ ব্যক্তিদের সহায়তা প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী খাদ্যশস্য বিতরণের নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে আলমডাঙ্গা পৌরসভায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার বিশেষ তদারকিতে ইউএনও কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ট্যাগ অফিসার নিযুক্ত করে আলমডাঙ্গা পৌরসভা এলাকার করোনায় ক্ষতিগ্রস্থ দুস্থ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে উপজেলা কৃষি অফিসার ও নিযুক্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট ট্যাগ অফিসার নিজ হাতে প্রতিটি উপকারভোগীদের নিকট হতে আঙ্গুলের টিপ সহি নিয়ে চাল বিতরণের মাস্টাররোল সম্পন্ন করেছেন। এখানে আমার বা আমার পরিষদের কোনো কাউন্সিলরের এককভাবে আট-দশ বস্তা চাল নিয়ে যাওয়ার সুযোগ নেই। এরই প্রেক্ষিতে আলমডাঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামসাদ রানু নিজ স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আমার এবং আলমডাঙ্গা পৌর পরিষদের ভাবমূর্তি ক্ষুণœ করার লক্ষ্যে একটি কুচক্রি মহলের যোগসাজসে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ভিডিও বানিয়ে তথাকথিত একটি ইউটিউব ও ফেসবুক পেজে আপলোড করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এ ছাড়া অদ্য ৬ এপ্রিল ৪টা ৩৮মিনিটের সময় সামসাদ রানু তার নিজ ফেসবুক সাইটে আমার নাম ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন-এর নাম উল্লেখ করে বিভিন্ন মানহানীকর মিথ্যা মন্তব্য উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন। যা একজন জনপ্রতিনিধি হিসেবে গর্হিত অপরাধ। আমি পৌর পরিষদের পক্ষ থেকে সামসাদ রানুর এই ন্যাক্কারজনক কাজের জন্য তিব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তদন্তপূর্বক আইসিটির তথ্যপ্রযুক্তি আইনের আওতায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে বিশেষভাবে অনুরোধ করছি। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আলাল উদ্দিন, কাজী আলী আসগর সাচ্চু, জহুরুল ইসলাম স্বপন, সদরদ্দিন ভোলা, আব্দুল গাফ্ফার, মতিয়ার রহমান ফারুক, ফারুক হোসেন, মামুনর রশিদ হাসান, কল্পনা খাতুন, নুরজাহান বানু ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)